ওজন ও কোলেস্টেরল কমাতে সহায়ক হতে পারে কালোজিরা: গবেষণা
ইমা এলিস: বিভিন্ন খাবার ও চিকিৎসায় ব্যবহৃত স্বাদবর্ধক এই মসলা স্বাস্থ্যের আরও কয়েকটি ক্ষেত্রে সম্ভাবনাময় ফল দেখিয়েছে। ওসাকা মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ২২ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে একটি ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করেন। অংশগ্রহণকারীরা টানা আট সপ্তাহ প্রতিদিন পাঁচ গ্রাম করে কালোজিরার গুঁড়া গ্রহণ করেন। গবেষণায় দেখা যায়, তাদের ‘খারাপ’ কোলেস্টেরল কমেছে এবং ‘ভাল’ কোলেস্টেরল বেড়েছে যা কোলেস্টেরল কমানোর ওষুধের সমতুল্য ফলাফল।
নিয়ন্ত্রণ–দলের ২০ জন প্রাপ্তবয়স্ক কোনো ধরনের জিরা গ্রহণ না করায় তাদের কোলেস্টেরলে কোনো পরিবর্তন দেখা যায়নি।
গবেষকরা বলেন, কালোজিরা গ্রহণে কিছু অংশগ্রহণকারীর ওজনও কমেছে। তারা আরও উল্লেখ করেন, দৈনিক অন্তত এক চামচ জিরা গুঁড়া গ্রহণ হৃদ্রোগের ঝুঁকি কমিয়ে সামগ্রিক হৃদ্স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে।
গবেষক ও অধ্যাপক আকিকো কোজিমা-ইউসা বলেন, এই গবেষণা শক্তভাবে প্রমাণ করে যে কালোজিরা স্থূলতা ও জীবনধারাজনিত রোগ প্রতিরোধে কার্যকর একটি ফাংশনাল ফুড হতে পারে। মানবদেহে রক্তের লিপিড কমানোর বাস্তব ও প্রমাণযোগ্য প্রভাব কালোজিরা দেখাতে পেরেছে এটি অত্যন্ত সন্তোষজনক।
গবেষকেরা আরও জানান, ভবিষ্যতে তারা দীর্ঘমেয়াদি ট্রায়াল চালাতে চান, যাতে কালোজিরার ডায়াবেটিসে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা ও প্রদাহজনিত মার্কারের ওপর প্রভাব মূল্যায়ন করা যায়।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি