৬ মে ২০২৬

ওডেসায় সাঁতার কাটার সময় সি মাইন বিস্ফোরণে ৩ পর্যটক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ওডেসায় সাঁতার কাটার সময় সি মাইন বিস্ফোরণে ৩ পর্যটক নিহত
বাংলাপ্রেস ডেস্ক:  ইউক্রেনের ওডেসায় সাঁতার কাটতে গিয়ে সি মাইনের বিস্ফোরণে দুই পুরুষ ও এক নারী পর্যটক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, জাটোকার কাছাকাছি সৈকতে যেখানে সাঁতার কাটা নিষিদ্ধ, সেখানে তারা ‘বিস্ফোরক ডিভাইস’-এর আঘাতে প্রাণ হারিয়েছেন।রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকেই ইউক্রেনের কৃষ্ণসাগরের অনেক সৈকতকে অনিরাপদ ঘোষণা করা হয়েছে, যদিও এটি আগে জনপ্রিয় ছুটি কাটানোর স্থান ছিল। কর্মকর্তারা পর্যটকদের নিষিদ্ধ এলাকায় সাঁতার না কাটার আহ্বান জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যম ডুমস্কায়াকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে (ব্রিটিশ সময় ৯:৩০) কারোলিনো-বুহাজ ও জাটোকার মাঝামাঝি এলাকায় বিস্ফোরণ ঘটে।অঞ্চলটির গভর্নর ওলেহ কিপার বলেছেন, ‘তিনজনই নিষিদ্ধ বিনোদন এলাকায় সাঁতার কাটার সময় বিস্ফোরক ডিভাইসে নিহত হয়েছেন।’ পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি এবং পর্যটকদের নিরাপত্তা নির্দেশনা অমান্য না করার সতর্কতা দিয়েছেপুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, তিনজন পর্যটক ছুটি কাটানোর জন্য সেখানে গিয়েছিলেন।।তারা অজ্ঞাত দুইটি বস্তুর বিস্ফোরণের ফলে সাঁতার কাটার সময় মারা গেছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ৩২টি এলাকা সাঁতারের জন্য নিরাপদ, যার মধ্যে ৩০টি ওডেসায় অবস্থিত। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি