৬ মে ২০২৬

ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি, সিঙ্গাপুরে নেয়া হতে পারে আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি, সিঙ্গাপুরে নেয়া হতে পারে আজ

রাজনীতি ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে ‘জীবন শঙ্কায়’ থাকা চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জ্ঞান ফিরেছে। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

আজ সোমবার তাকে সিঙ্গাপুরে নেয়া হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স রোববার রাতে ঢাকায় পৌঁছায়।

এর সঙ্গে এসেছেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দুইজন চিকিৎসক ও দুইজন সেবিকা। রাত সাড়ে ১২টার দিকে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তার প্রস্রাব হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছু এক চিকিৎসক এ তথ্য জানান। তবে আজ সোমবার বেলা ১টার আগে কাদের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

রোববার রাত সোয়া ৮টার দিকে বিএসএমএমইউ হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন সিঙ্গাপুরের দুই চিকিৎসক।

তার শারীরিক অবস্থা স্থানান্তর করার উপযোগী না থাকায় রাতে তাকে সিঙ্গাপুর না নেয়ার পরামর্শ দেন তারা। এ প্রসঙ্গে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক সন্ধ্যায় ঢাকায় আসার পরপরই ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিবিড়ভাবে অবলোকন করেন।

বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি