আজিজুল হাকিম(পাভেল),জাককানইবি থেকে: গুরুতর অসুস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এর নির্দেশে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার আছরের নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের স্থায়ী ইমাম দোয়া মাহফিল পরিচালনা করেন।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি ড. শেখ সুজন আলী বলেন, মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় পরিবার।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]