৫ মে ২০২৬

অন্যদেশের তুলনায় দেশে তেলের দাম অনেক কম: ড. হাছান মাহমুদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অন্যদেশের তুলনায় দেশে তেলের দাম অনেক কম: ড. হাছান মাহমুদ
বাংলাপ্রেস ডেস্কঃ জ্বালানি তেলের দাম বাড়ার পরও বিভিন্ন দেশের চেয়ে বাংলাদেশে জ্বালানির দাম এখনো কম বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বিশ্ববাজারে তেলের দাম কমলে, দেশেও সমন্বয় করা হবে বলে জানান তথ্যমন্ত্রী। এছাড়া পাশের দেশে জ্বালানি তেলের দাম অনেক আগে থেকেই বেশি ছিল বলে ও এসময় জানান হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, “মূল্যবৃদ্ধির পর এদেশে জ্বালানি তেলের দাম যে পর্যায়ে গেছে, আশেপাশের দেশগুলোতে এই পরিমাণ মূল্যবৃদ্ধি অনেক আগেই করেছে। “তারপরও আরব আমিরাত, চীন, নেপাল, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, হংকংসহ অনেক দেশের চেয়ে তেলের দাম এদেশে কম এবং ভারতের সমান। অর্থাৎ মূল্যবৃদ্ধির পরও অনেক দেশের তুলনায় কম।” “ভারতে ডিজেলের মূল্য বাংলাদেশি টাকায় ১১৪ টাকা এবং অকটেন ১৩৫ টাকা অনেক আগে থেকেই। আমাদের দেশে দাম কম হওয়ার কারণে সীমান্ত দিয়ে প্রচুর জ্বালানি তেল পাচার হয়ে যাচ্ছিল।” তেলের দাম বাড়ায় সুযোগে পরিবহন খাতে ভাড়া যেন অতিরিক্ত বেশি না হয়, তা সরকার দেখবে বলে আশ্বাস দেন হাছান মাহমুদ। এসময় সম্প্রচারমন্ত্রী আরো বলেন, গেলো অর্থবছরে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সরকার ৫৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এখন আর তা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে প্রতি কিলোমিটারে গণপরিবহনের ভাড়া বাড়বে ২৯ পয়সা। বিএনপি দেশকে শ্রীলঙ্কা বানাতে চায় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দলটির নেতারা দেশবিরোধী মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি