১১ মে ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রশংসা করল হিউম্যান রাইটস ওয়াচ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রশংসা করল হিউম্যান রাইটস ওয়াচ
বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সময় গুমের ঘটনাগুলো তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছে নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। শুক্রবার (১৭ জানুয়ারি) বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৫ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচারে গুলিবর্ষণে এক হাজারের বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক ও মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। প্রতিবেদনটির ৫৪৬ পৃষ্ঠার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের সময় ঘটা গুমের ঘটনাগুলো তদন্ত করে বিচারের প্রতিশ্রুতির দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রশংসা করা হয়। সেই সঙ্গে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। এ বিষয়ে এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক ও মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি করছে। তবে, আন্তর্জাতিক সহায়তা ও গভীর প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া এই অগ্রগতি স্থায়ী নাও হতে পারে।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি