অনন্ত জলিলের ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ড্রাইভার
দেশ ডেস্ক: একটার পর একটা বিপদ লেগেই আছে, নায়ক অনন্ত জলিলের। কিছুদিনে আগেও শুটিং চলাকালীন সময় উটের পর থেকে পরে গিয়ে গুরুতর আহত হন তিনি। আবারো খারাপ ব্যাপার ঘটল অনন্ত জলিলের। ঘটনাটি নিজেই জানালেন অনন্ত। তার ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়েছেন তারই গাড়িচালক মো. শহিদ মিয়া।
আজ (রোববার) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান তিনি। অনন্ত জলিল অভিযুক্ত গাড়ি চালকের ছবি দিয়ে একটি স্ট্যাটাস দেন। পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল :
আমার ভক্তদের কাছে আমি আজকে একটি সাহায্য চাচ্ছি। আপনারা সবাই জানেন ১৯৯৬ সাল থেকে সাভারের হেমায়েতপুরে অবস্থিত এ জে আই গ্রুপ সুনামের সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে ।
আজ আমার ফ্যাক্টরির এক ড্রাইভার মোঃ শহিদ মিয়া ৫৩ লক্ষ টাকা ফ্যাক্টরির গ্যাস বিল না দিয়ে টাকা গুলো নিয়ে পালিয়ে গেছে । ফ্যাক্টরির ফ্যাক্টরির একজন একাউন্টেন্ট মো: জহির তার সঙ্গে ছিল জহির সোনালী ব্যাংকে ভ্যাট দিতে ঢুকে ছিল এবং গাড়িতে টাকাগুলো সহ ড্রাইভারকে সাবধানে দেখাশোনার জন্য বলে গিয়েছিল । জহির সোনালী ব্যাংকে যাওয়ার পর সে সুযোগ বুঝে টাকাগুলো নিয়ে গাড়ি রেখে পালিয়ে যায় । আমি তার যাবতীয় ইনফরমেশন শেয়ার করলাম । অলরেডি থানায় মামলা করা হয়েছে। যে এই প্রতারককে ধরিয়ে দিতে পারবে তাকে আমি অনন্ত জলিল নিজ হাতে পুরস্কৃত করবো ইনশাল্লাহ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি