বাংলাপ্রেস ডেস্ক: যত্রতত্র অনলাইন নিউজপোর্টাল গজিয়ে উঠছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউজপোর্টালগুলো নিবন্ধনের ওপর তাগিদ দিয়েছেন।
শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ তাগিদ দেন।
একটি অনলাইন নিউজপোর্টালের এক সাংবাদিক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে লিখিত প্রশ্ন করলে সরকারপ্রধান জানতে চান, এই নিউজপোর্টাল নিবন্ধিত কি-না। এ সময় তিনি বলেন, রেজিস্ট্রেশন ছাড়া অনলাইন পত্রিকা চলতে পারে না। যত্রতত্র গজিয়ে উঠছে। এগুলো রেজিস্ট্রেশন করতে হবে। আগে রেজিস্ট্রেশন করেন, পরে উত্তর দেব।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। এটি দেশের ৪৮তম এবং বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]