৬ মে ২০২৬

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ বিকাল
অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে শুরু

বাংলাপ্রেস ডেস্ক: ভাষার মাস ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে বইমেলা। সময়সূচি নিয়ে জটিলতার অবসান ঘটিয়ে আগামী বছরের বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বাংলা একাডেমির এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। একই দিন বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বাংলা একাডেমির পরিচালকরা, প্রকাশক প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিরা।

বাংলা একাডেমি জানিয়েছে, সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনের সময় আগামী বছরের ২০ ফেব্রুয়ারি সকাল ১১টা নির্ধারণ করা হয়েছে। বইমেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি