অমিত শাহের সভায় পরীক্ষা করা হলো নারীদের অন্তর্বাসও!

বাংলাপ্রেস অনলাইন : ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহের সভাতে আসা নারীদের অন্তর্বাস পর্যন্ত পরীক্ষা করা হয়েছে! কারণ যাতে কেউ কোনওভাবেই বিজেপি সভাপতিকে কালো পতাকা দেখাতে না পারেন! ছত্তিশগড়ের দুর্গ জেলার চরৌদায় এমন ঘটনা ঘটেছে বলে সিপিএমের মুখপত্র গণশক্তিতে এমন প্রতিবেদন বের হয়েছে।
ওই সংবাদপত্রটি অবশ্য হিন্দি দৈনিক ‘জনসত্তা’য় এই সংবাদ প্রকাশিত হয়েছে উল্লেখ করেছে। আর এমন ঘটনার কথা জানাজানি হওয়ার পর দেশজুড়ে নিন্দার ঝড় বয়েছে। এমন ঘটনার জেরে ওই সভায় সভায় আসা মহিলারা বিড়ম্বনায় পড়েছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
ছত্তিশগড়ে বিধানসভার নির্বাচনের জন্য বিজেপি নারী মহাসম্মেলনের আয়োজন করা হয় এবং সেখানেই হাজির ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। ওই সভাতেই পুলিশ সক্রিয় ছিল যাতে কোনওভাবেই কেউ অমিত শাহকে কালো পতাকা কেউ দেখাতে না পারেন। এইজন্য সেখানে শুধুমাত্র নারীদের কালো কুর্তা-পায়জামা, শাড়ি, ওড়না ইত্যাদি পরীক্ষা করেই নিশ্চিত হতে পারেনি পুলিশ ও ছত্তিশগড় রাজ্য প্রশাসন।
এমনকি নারীদের অন্তর্বাস পর্যন্ত পরীক্ষা করা হয়েছে যে আদৌ তারা কোনও কালো রঙের অন্তর্বাস ব্যবহার করেছেন কিনা। কারণ আয়োজকরা আশংকা করেছেন সভা চলাকালীন সেই অন্তর্বাসকেই ‘কালো পতাকা’ হিসেবে ব্যবহার করতে পারেন সম্মেলনে আসা ওই নারীরা।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অতীতে প্রধানমন্ত্রীর সভায় পুরুষদের কালো জামা-প্যান্ট খুলতে বাধ্য করা হয়েছে। যদিও এতটা ন্যক্কারজনক ঘটনা ঘটেনি। ওই সভা প্রসঙ্গে অমিত শাহ কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন মেয়ে-বউদের সম্মান নিয়ে খেলছে কংগ্রেস এবং বাড়ি বাড়ি অশ্লীল সিডি বিলি করছে।
সিপিএমের ছত্তিশগড় রাজ্য সম্পাদক সঞ্জয় পরাতে এই ঘটনার কড়া নিন্দা করেছেন। তাঁর বক্তব্য, বিজেপি নারীদের কোন নজরে দেখে সেটা এই ঘটনায় স্পষ্ট হয়ে গিয়েছে। সমালোচনা করেছেন এই বলে, বিজেপি-র নারী সংগঠনের সভা সেখানে বি জে পি-র কর্মী, সমর্থকদেরই ডাকা হয়েছিল অথচ তাদের উপরও ভরসা রাখতে পারছে না এই দলের নেতারা। তাই বিক্ষোভের আতঙ্কে নারীদের অন্তর্বাস পরীক্ষা করা হচ্ছে।
এই ঘটনায় কংগ্রেসও বিজেপিকে তীব্র আক্রমণ করেছে। ছত্তিশগড়ের কংগ্রেস নেতা কিরণময়ী নায়েকের কটাক্ষ, মুখে বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান দিলেও এখন বিজেপি-র হাত থেকে বেটি বাঁচাতেই স্লোগান তুলেছেন মানুষ। বিজেপি-র নেতা-মন্ত্রীরা ধর্ষকদের নিরাপত্তা দিচ্ছে। তাঁদের থেকে এর বেশি কি আশা করা যায়?
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি