৪ মে ২০২৬

অলিম্পিকে প্রথম রাউন্ডে রোমান সানার জয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অলিম্পিকে প্রথম রাউন্ডে রোমান সানার জয়
বাংলাপ্রেস ডেস্ক: সেই দুই বছর আগ থেকে শুরু হয়েছিল অপেক্ষা। স্বপ্নের বয়সটা অবশ্য আরও বড়। সেই স্বপ্নের মঞ্চটায় অবশেষে তির ছুটল রোমান সানার হাত থেকে। অলিম্পিক আরচারির এলিমিনেশন রাউন্ডে দেশসেরা এই আরচার পেয়েছেন রুদ্ধশ্বাস এক জয়। এলিমিনেশন রাউন্ডের প্রথম ম্যাচে গ্রেট ব্রিটেনের টম হলকে হারিয়ে শীর্ষ ৩২-এ জায়গা করে নিয়েছেন তিনি। দারুণ জমে ওঠা লড়াইয়ে হলকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়েছেন সানা। নিজের ১৫টি তীরের মধ্যে ৬টিতেই পূর্ণ ১০ পয়েন্ট স্কোর করেছেন রোমান সানা। শুরু আর শেষটা দুর্দান্ত হয়েছে রোমান সানার। প্রথম সেটের প্রথম তীরে ১০ স্কোর করে শুরু এবং পঞ্চম সেটের শেষ তীরে ১০ স্কোর করে বিজয় নিশ্চিত করেন বাংলাদেশের সেরা এই তীরন্দাজ। প্রথম সেটের শেষ তীরে ৮ স্কোর করার পর একটা অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। প্রথম সেট ২৮-২৮ হলে দুইজনই পান এক পয়েন্ট করে। তবে দ্বিতীয় সেটে ২৭-২৫ ব্যবধানে জিতে ২ পয়েন্ট পাওয়ার পরই সম্ভাবনা তৈরি হয়ে জয়ের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রোমাস তৃতীয় সেট জেতেন ২৭-২৬ ব্যবধানে। তবে চতুর্থ সেট জিতে প্রতিযোগিতায় ফিরে আসার আভাস দেন ব্রিটেনের টম হল। ওই সেট রোমান হেরে যান ২৭-২৫ ব্যবধানে। পঞ্চম সেট থেকে এক পয়েন্ট পেলেই চলতো রোমানের। কিন্ত লাল-সবুজ জার্সিধারী রোমান পূর্ণ ২ পয়েন্ট নিয়েই ৭-৩ সেট পেয়েন্টে জিতে উঠে গেছেন পরের রাউন্ডে। শেষ সেটে জয়ের ব্যবধান ২৯-২৭। শেষ সেটে দারুণ ফিনিশিং ছিল রোমানের। প্রথম তীরে ৯ স্কোর করলেও শেষ দুটিতে করেন ১০, ১০। ২৯-২৭ ব্যবধানে হারিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠের বাংলার তীরন্দাজ। সেরা ৩২ এ জায়গা করে এখন রোমান সানার লক্ষ্য সেরা ১৬তে ওঠা। সেরা ষোলতে ওঠার লড়াইয়ে রোমানকে খেলতে হবে কানাডা বা মলদোভার আরচারের মধ্যে বিজয়ীর সঙ্গে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি