৭ মে ২০২৬

অক্টোবর-নভেম্বরেই টি-২০ বিশ্বকাপের সম্ভাবনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অক্টোবর-নভেম্বরেই টি-২০ বিশ্বকাপের সম্ভাবনা

বাংলাপ্রেস ডেস্ক: আসছে অক্টোবর-নভেম্বরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে রয়টার্সকে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

তবে, এ বিষয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির বোর্ড সভায় আলোচনা হবে। করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়ে বিশ্ব ক্রীড়াঙ্গন। অনিশ্চিত হয়ে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে। এমনকি চলতি বছর টি-২০ বিশ্বকাপ হচ্ছে না বলে খবর ছড়িয়ে পড়ে। এমনকি এ বছরের বিশ্বকাপ পিছিয়ে ২০২২ সালে নিয়ে যাওয়া হচ্ছে বলেও খবর প্রকাশিত হয়।

তবে, বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এমনকি আসছে অক্টোবর-নভেম্বরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির এক মুখপাত্র রয়টার্সকে জানান, ''টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনও পিছিয়ে দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি আইসিসি। এমনকি নির্দিষ্ট সময়ে তা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে পরিকল্পনা অনুযায়ী সব প্রস্তুতিও আছে।' তিনি আরও জানান, 'বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভায় এটি একটি এজেন্ডা এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।'

সূচি অনুযায়ী ১৮ই অক্টোবর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি