৫ মে ২০২৬

ঐক্যফ্রন্টের অফিস জামান টাওয়ারে আগুনের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঐক্যফ্রন্টের অফিস জামান টাওয়ারে আগুনের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত

বাংলাপ্রেস, ঢাকা : রাজধানীর পুরানা পল্টনে প্রিতম জামান টাওয়ারে লাগা আগুনের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার আগুন লাগার পর এ অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম।

তিনি বলেন, জামান টাওয়ারে ৮ তলায় আগুন লেগেছে। ঐক্যফ্রন্টের অফিসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে আমরা মনে করছি এটি উদ্দেশ্যমূলক! ঐক্যফ্রন্টের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার জন্য এটি উদ্দেশ্যপ্রণোদিত বলে ধারণা করছি।

লতিফুল বারী দাবি করেন, আগুনের কারণে ভবনের বিদ্যুৎ, পানি, ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে, লিফট বন্ধ করে দেয়া হয়েছে। এটি একটি অজুহাত তৈরি করার জন্য বলে মনে হচ্ছে।

আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার শাহাদাত হোসেন জানান, দুপুর ২টা ৪০ মিনিটে ভবনটির নবম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ভবনটির নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কয়েক ঘণ্টার চেষ্টায় বিকাল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি