৬ মে ২০২৬

ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে আমন্ত্রণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে আমন্ত্রণ

বাংলাপ্রেস জাতীয় দপ্তর : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের আগামী ২ ফেব্রুয়ারি গণভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জোটের স্টিয়ারিং কমিটির সব সদস্যের কাছে আলাদা আমন্ত্রণপত্র পাঠানো হয়।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী জানান, কুশল বিনিময় করার জন্য আগামী ২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় গণভবনে চায়ের দাওয়াত দেওয়া হয়েছে আমন্ত্রণপত্রে। সকালে তাঁদের দলীয় কার্যালয়ে পাঠানো আমন্ত্রণপত্র তাঁরা পেয়েছেন।

গণফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুজন কর্মকর্তা বেলা ১১টার দিকে তাঁদের দলীয় কার্যালয়ে আসেন এবং ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সব সদস্যের জন্য আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। আমন্ত্রণ পেয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমদ, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এর আগে গত বছরের ১ ও ৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দুই দফা গণভবনে সংলাপ করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। তবে সেই সংলাপে সমাধান পায়নি ঐক্যফ্রন্ট।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি