৫ মে ২০২৬

ঐক্য করতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন:রিজভী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ঐক্য করতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন:রিজভী

বাংলাপ্রেস অনলাইন :বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ আগেই জনগণকে ছেড়ে দিয়েছে। যারা জনগণকে ছাড়ে, তাদের সঙ্গে ঐক্য কিসের। ঐক্য করতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, সংসদ ভেঙে দিন, নির্বাচনে সেনা মোতায়েন করুন, খালেদা জিয়ার মুক্তি দিন। নিজেদের সংশোধন করে সঠিক পথে আসুন। তখন না হয় বিষয়টি বিবেচনা করা যাবে।

আজ রবিবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হবে না; সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।ওবায়দুল কাদেরের এই বক্তব্য সম্পর্কে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে রিজভী বলেন, আপনারা জাতির অংশ সেটাই মনে করে না জনগণ। সুতরাং আপনারা নিজেদের সংশোধন করুন, সংশোধন করে সঠিক পথে আসুন। তারপর বিবেচনা করে দেখব, আপনাদের সাথে নেওয়া যাবে কিনা।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে পর্যদুস্ত করার জন্য সরকার এহেন অমানবিক পদ্ধতি নেই, যা তারা ব্যবহার করে না। আমরা এরই চরম প্রকাশ দেখতে পায়-২১শে আগস্ট বোমা হামলা মামলায় দীর্ঘদিন পর অধিকতর তদন্তের নামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার‌্যান তারেক রহমানকে জড়ানোর ঘটনায়। এর পূর্বে দুইবার চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না। শুধু প্রতিহিংসা পূরণের জন্য টার্গেট করেই সম্পূরক চার্জশিটে তারেক রহমানের নাম উক্ত মামলায় জড়ানো হয়েছে।

রিজভী বলেন, বেপরোয়া ক্ষমতার আস্ফালনে আইন আদালতকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। চুক্তিভিত্তিক তদন্তকারী কর্মকর্তা কাহার আকন্দ কর্তৃক তথাকথিত নিখুঁত ও গভীর তদন্ত কার্যক্রম চালাতে গিয়ে সরকারি অনেক দলিল দস্তাবেজ হয় গায়েব অথবা সৃজন পরিবর্তন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডাভোকেট আহমেদ আজম খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা প্রমুখ।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি