৬ মে ২০২৬

অদম্য নাইছ বাবার কোলে চড়ে পরীক্ষা কেন্দ্রে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অদম্য নাইছ বাবার কোলে চড়ে পরীক্ষা কেন্দ্রে

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া): প্রবাদ আছে ‘ইচ্ছা থাকলে উপায় হয়। কিন্ত তার রয়েছে অদম্য ইচ্ছা শক্তি। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধি, পা থাকলেও হেটে চলার শক্তি নেই। পরীক্ষা কেন্দ্রে আসতে হয় বাবার কোলে চড়ে। সহপাঠিদের সাথে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে। ডান হাত অচল হওয়ায় বাম হাতে দ্রুত গতিতে লিখেই তাক লাগিয়েছে বিশ্বহরিগাছা- বহালগাছা বহুমুখি মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী নাইছ আকতার। তাকে ঘিরেই ছিলো কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীদের দৃষ্টি।

সোমবার সকালে এইচএসসি পরীক্ষা দেয়ার জন্য বাবা তাকে কোলে তুলে নিয়ে ধুনট সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রের ১২১ নম্বর কক্ষে বেঞ্চে বসিয়ে দিয়ে আসেন। পরীক্ষা শেষে বেঞ্চে থেকে আবার তাকে কোলে নিয়ে বাড়ি ফিরে যান।

নাইছ আকতারের বাড়ি ধুনট উপজেলার বহালগাছা গ্রামে। বাবা নজরুল ইসলাম একজন প্রান্তিক কৃষক, মা আকতার জাহান গৃহিনী। ২০০১ সালে জন্ম নেয় শারীরিক প্রতিবন্ধি নাইছ। নজরুল ইসলাম ও আকতার জাহান দম্পত্তির এই কন্যা শিশু নিজের দু’পায়ে ভর করে দাড়াতে পারে না। শক্তি না থাকায় ডান হাতটিও অচল। বিশ্বহরিগাছা-বহালগাছা বহুমুখি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার চক্রবর্তী বলেন, প্রতিবন্ধি হলেও বাবা-মার কোলে চেপে নিয়মিত বিদ্যালয়ে আসে নাইছ আকতার। লেখাপড়ার প্রতি অদম্য আগ্রহ থাকায় তাকে বিনাবেতনে লেখাপড়ার সুযোগ দেওয়া হয়েছে। সোমবার বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিয়ে নাইছ আকতার জানায়, বাবা-মায়ের লে চড়ে এক সময় রাস্তায় বের হলে মানুষ বিদ্রুপের চোখে তাকিয়ে থাকতো। লেখাপড়া করার কারনে মানুষ এখন ভালবাসে। উচ্চ শিক্ষা নিয়ে সমাজের সকলের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। প্রকৃত শিক্ষা অর্জন করে নিজেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত করতে চাই। নাইছ আকতারের বাবা নজরুল ইসলাম বলেন, মেয়ে প্রতিবন্ধি হলেও মেধাবী শিক্ষার্থী। লেখাপড়ার প্রতি তার প্রবল আগ্রহের কারনে সব কষ্ট দুর হয়েছে। ভাল ফলাফল নিয়ে উচ্চ শিক্ষা অর্জন করতে পারলে বাবা-মায়ের স্বপ্ন পুরণ হবে। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধি হওয়ায় অনেক চিকিৎসা করেও নাইছকে সুস্থ্য করা সম্ভব হয়নি। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা বলেন, এইচএসসি পরীক্ষায় বাবার কোলে চেপে পরীক্ষা কেন্দ্রে আসে নাইছ আকতার। পা থাকলেও হাটতে পারেনা। সমাজসেবা অধিদপ্তরের প্রত্যয়ন অনুযায়ী পরীক্ষায় তাকে প্রতিবন্ধি কোঠায় ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি