৭ মে ২০২৬

অধ্যাপক গোলাম রহমান সপরিবারে করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অধ্যাপক গোলাম রহমান সপরিবারে করোনায় আক্রান্ত

বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রধান তথ্য কমিশনার ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক চেয়ারম্যানে অধ্যাপক গোলাম রহমান সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন।

তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূ আক্রান্ত হয়েছে। এছাড়া তার গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের অ্যাকাউন্টে অধ্যাপক গোলাম রহমান এ তথ্য দিয়েছেন।

অধ্যাপক গোলাম রহমান জানিয়েছেন, আজ তারা এক দফায় প্লাজমা নিয়েছেন। কাল আবার নেবেন।

তিনি আরও জানান, গত ২৯ মে প্রথমে তার স্ত্রী নাইম আরা হোসাইনের করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষা করালে অধ্যাপক গোলাম রহমানসহ আরও ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

তিনিসহ করোনায় আক্রান্ত চারজন গুলশানের নিকেতনের বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানান অধ্যাপক গোলাম রহমান। তবে তার স্ত্রী নাইম আরা হোসাইনের শারীরিক অবস্থা ভালো না হওয়ায়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে প্লাজমা থেরাপি দেয়ার চেষ্টা চলছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই অধ্যাপক।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি