৬ মে ২০২৬

অবশেষে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অবশেষে ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সমর্থন দেওয়ার অভিযোগে অবশেষে মামলা দায়ের করা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এই মামলা করেন জ্যেষ্ঠ ডেমোক্রেটিক কংগ্রেসম্যান বেনি থম্পসন। জানা গেছে, ট্রাম্পের পাশাপাশি তার আইনজীবি রুডি জুলিয়ানী এবং চরমপন্থী দল প্রাউড বয়েস এবং ওথ কিপার্সের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন থম্পসন। মার্কিন সিনেটে দ্বিতীয়বারের মতো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেহাই পাওয়ার দুই দিন পরই এই মামলা দায়ের করা হলো। মার্কিন স্বরাষ্ট্র দফতরের হাউস কমিটির চেয়ারম্যান বেনি থম্পসন একজন কৃষ্ণাঙ্গ। তিনি কু ক্লাক্স ক্ল্যান অ্যাক্ট ভঙ্গের দায়ে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলাটি করেছেন। কু ক্লাক্স ক্ল্যান আইনটি ১৯ শতকে মার্কিন গৃহযুদ্ধ পরবর্তী কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষার জন্য করা হয়েছিল। থম্পসন অভিযোগ করেছেন যে ট্রাম্প, জুলিয়ানী এবং আরো দুটি দল বাইডেনের নির্বাচনী জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দিন বলপ্রয়োগ, ভয় এবং হুমকি দিয়ে তার সরকারী দায়িত্ব পালনে বাধা দেওয়ার ষড়যন্ত্র করে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি