৬ মে ২০২৬

অবশেষে কৃত্রিম পা পেলেন রাসেল সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অবশেষে কৃত্রিম পা পেলেন রাসেল সরকার

বাংলাপ্রেস ডেস্ক: গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় বাম পা হারানো সেই রাসেল সরকার সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে কৃত্রিম পা পেয়েছেন।

বৃহস্পতিবার সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক তার পা সংযুক্ত করেন।

রাসেলকে সিআরপির পক্ষ থেকে বিনামূল্যে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির পা লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিআরপি সূত্র।

আজ পা সংযোজন করা হলেও এ পা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে তার প্রায় চার সপ্তাহ সময় লেগে যাবে। এজন্য বিভিন্ন ধরনের অনুশীলন করতে হবে চার সপ্তাহ।

এ বিষয়ে সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক গণমাধ্যমকে জানান, রাসেলকে সিআরপির পক্ষ থেকে বিনামূল্যে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির পা লাগিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে তার পায়ের সম্পূর্ণ পরীক্ষা করে দেখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বৃহস্পতিবার রাসেলের নতুন পা সংযোজন করা হয়েছে। তার এ পা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রায় চার সপ্তাহ সময় লেগে যাবে। আর এই সময়ের মধ্যে নতুন এই পা দিয়ে তার চলাফেরাসহ দৈনন্দিন কাজের বিষয়গুলোতেও অনুশীলন করানো হবে।

এ বিষয়ে রাসেল সরকার বলেন, পা লাগানোর পর আমার আগের জীবনের কথা মনে পরে গেলো। সেই সময় মনে হয়েছিলো যেনো মরে যাই। কিন্তু সিআরপিতে এসে আমার নতুন জীবন খুঁজে পেয়েছি৷ ধন্যবাদ সিআরপি ও এই সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীকে।

রাসেল সরকার রাজধানীর আদাবর এলাকায় স্থানীয় একটি ‘রেন্ট-এ-কার’ প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালাতেন। ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসের চালক ক্ষিপ্ত হয়ে রাসেলকে চাপা দেয়।তখন বাসের চাপায় রাসেল তার বাম পা হারান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি