৮ মে ২০২৬

অবশেষে হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙ্গা শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অবশেষে হাতিরঝিলে বিজিএমইএ ভবন ভাঙ্গা শুরু

বাংলাপ্রেস ডেস্ক: অবশেষে ভাঙা শুরু হইয়েছে রাজধানীর হাতিরঝিলে নির্মিত পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন।

আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে কারওয়ান বাজার সংলগ্ন বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

জানা গেছে, ভবন ভাঙার কার্যক্রম পরিচালনা এবং দুর্ঘটনা মোকাবেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে দুটি টিম গঠন করা হয়েছে। যারা বিজিএমইএ ভবন ভাঙায় কাজ সার্বক্ষণিক মনিটরিং করবেন।

এর আগে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক বলেছে, বিশাল এ ভবনটি ভাঙা হবে ম্যানুয়াল পদ্ধতিতেই। যদিও এর আগে বিস্ফোরক দিয়ে ভাঙার আলোচনা হয়েছিলো।

আগামী ৬ মাসের মধ্যেই ভাঙার কাজ শেষ হবে বলেও জানায় রাজউক। প্রায় ১৪ বছর আগে হাতিরঝিলে এই ভবনের নির্মাণকাজ শেষ হয়। এরপর ২০১০ সাল থেকে এর অবস্থান নিয়ে শুরু হয় নানা বিতর্ক। সে সময় ভবনটিকে হাতিরঝিলের বিষফোঁড়া বলেও উল্লেখ করা হয়।

শেষমেষ ২০১৯ সালের ১২ এপ্রিলের মধ্যে এটি সরানোর নির্দেশ দেন আদালত। পরবর্তীতে বিজিএমইএ কর্তৃপক্ষকে এক বছর ১০ দিন সময় দেয়া হয় ভবনটি অপসারণের জন্য।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি