৮ মে ২০২৬

অবশেষে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে যাচ্ছে ভারত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অবশেষে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে যাচ্ছে ভারত

বাংলাপ্রেস ডেস্ক: অবশেষে পেঁয়াজ রপ্তানি করতে যাচ্ছে ভারত। রপ্তানি বন্ধের প্রায় পাঁচ মাস পর নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে দেশটি। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য শাখার এক আদেশে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানায় ভারত।

রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশে বলা হয়, আগামী ১৫ মার্চ থেকে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকর হচ্ছে। এছাড়াও ন্যূনতম রপ্তানি মূল্যের যে শর্ত ছিল সেটিও প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ ভারতীয় ব্যবসায়ীরা এখন যেকোনো মূল্যে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন।

তবে প্রতিবেশী দেশটি এমন সময়ে রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যখন দেশেই পেঁয়াজের ফলন উঠতে শুরু করেছে। তবে ভারত যে এমন সিদ্ধান্ত নেবে তা আগে থেকেই দেশটির গণমাধ্যমে জানানো হয়েছিল। আর এই খবরটি জানাজানি হওয়ার পর থেকেই বাজারে পেঁয়াজের দাম কমছে। বিকল্প দেশ থেকে আমদানি হওয়ার পাশাপাশি দেশীয় পেঁয়াজের দামও কমে যায়।

নিজেদের বাজার সামাল দিতে ভারত গত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে। এরপরই থেকেই বাংলাদেশের বাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়তে থাকে। সব মিলিয়ে সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত দেশের মানুষকে অত্যন্ত চড়া দামে পেঁয়াজ কিনতে হয়েছে। একসময় দেশি পেঁয়াজের কেজি ২৫০ টাকায় ওঠে যা স্মরণকালের মধ্যে সর্বোচ্চ।

বিপি।আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি