৭ মে ২০২৬

অবশেষে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলে স্বাক্ষর করলেন বাইডেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অবশেষে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলে স্বাক্ষর করলেন বাইডেন
মিনারা হেলেন ইতি: অবশেষে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবারই মার্কিন সিনেটে পাশ হয়েছে বিলটি। এরপর শুক্রবার পাওয়া যায় চূড়ান্ত সম্মতি। এবার ওই বিলে স্বাক্ষর করলেন বাইডেন। যার ফলে বিলটি পরিণত হলো আইনে। তৈরি হলো ঐতিহাসিক এক মুহূর্ত। গত কয়েক সপ্তাহে বারবার বন্দুকধারীদের হামলায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। এলোপাথাড়ি গুলির শিকার হয়েছে নিরীহ মানুষ। এমনকি স্কুলের শিশুরাও রেহাই পায়নি বন্দুকধারীদের হাত থেকে। বারবার এই ধরনের হামলায় অধিকাংশ মার্কিন নাগরিক আঙুল তুলেছেন যুক্তরাষ্ট্রের বন্দুক-আইনের দিকে। এই পরিস্থিতিতে বহু প্রতীক্ষিত আগ্নেয়াস্ত্র বিলটি মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন পাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা। ইউরোপে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে যোগ দিতে যাচ্ছেন বাইডেন। কিন্তু হোয়াইট হাউস ছাড়ার আগে বিল স্বাক্ষরের কাজটি সম্পন্ন করলেন তিনি। মার্কিন প্রেনিডেন্ট জানান, ‘যদিও এই বিল আমি যা চেয়েছিলাম তার সবকিছু করতে পারবে না। কিন্তু এতে সেই পদক্ষেপগুলো রয়েছে যার কথা আমি দীর্ঘ দিন যাবত বলে এসেছি।’ বাইডেন বলেন, ‘আমি জানি এখনো অনেক কাজ বাকি। কিন্তু আমি আশা ছাড়িনি। আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন।’ আগামী ১১ জুলাই এ উপলক্ষে একটি অনুষ্ঠানের কথাও ঘোষণা করেন বাইডেন। ওই অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় নিহত পরিবারের সদস্যরা যোগ দেবেন। থাকবেন আইনজীবীরাও। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি