৪ মে ২০২৬

অবৈধ ইট ভাটা বন্ধ করে পরিবেশ ও বন রক্ষা করা হবে: পরিবেশ মন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অবৈধ ইট ভাটা বন্ধ করে পরিবেশ ও বন রক্ষা করা হবে: পরিবেশ মন্ত্রী

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: “শেখ হাসিনার নির্দেশ জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন (এমপি) এ সব কথা বলেন, শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ বন গবেষনা ইনস্টিটিউট, চট্রগ্রাম কর্র্তৃক বাস্তবায়িত প্রকল্পের অফিস-কাম ল্যাবরেটরী ভবনের উদ্বোধন করেন, এ সময় তিনি উপজেলার বন বিভাগের জমিতে ইকোপার্কসহ বধ্যভুমি স্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই সরকারের আমলে দেশ এগিয়ে যাচ্ছে, প্রধান মন্ত্রির নির্দেশে সারা বাংলাদেশের মধ্যে প্রথমে চট্রগ্রামে এবং দ্বিতীয় ডোমারে আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপন করা হলো। এলাকার মানুষ প্রশিক্ষণ নিয়ে বাঁশ চাষ করে বন ও পরিবেশ রক্ষায় অগ্রনী ভুমিকা রাখার পাশাপাশী অর্থনৈতিক উন্নতি করবে বলে তিনি আশা করেন। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি,র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে, ডোমার ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী, অতিরিক্ত সচিব মাহমুদ হাসান, আহমদ শামীম আল রাজী, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ বন গবেষনা ইনস্টিটিউট চট্রগ্রামের প্রকল্প পরিচালক ড. মোঃ মাসুদুর রহমান, আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে ডোমারের প্রকল্প পরিচালক ড. রফিকুল হায়দার, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম,বিসিকের জেলা কর্মকর্তা হোসনেআরা বেগম প্রমূখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলার সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেত্রীবৃন্দ, চেয়ারম্যান,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অতিথিদের মাঝে সম্মননা ক্রেস্ট প্রদান শেষে প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষ রোপন করেন মাননীয় মন্ত্রি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি