৭ মে ২০২৬

অবাধ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন উপহার দেওয়ায় প্রশংসা পত্র পেলেন নকলার ইউএনও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অবাধ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন উপহার দেওয়ায় প্রশংসা পত্র পেলেন নকলার ইউএনও
নিজস্ব প্রতিবেদক: অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারি রিটানিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করেন শেরপুরের নকলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন। একটি সুন্দর নির্বাচন ও নির্বাচন কালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক প্রশংসিত হন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনান উম্মে সালমা তানজিয়া স্বাক্ষরিত পত্রে জানাযায়, সহকারি রিটানিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের সততা, মেধা, প্রজ্ঞা ও আন্তরিক প্রচেষ্টা সর্বোপরি পেশাদারিত্ব পরিলক্ষিত হয়েছে।
এমন একজন কর্মকর্তা পেয়ে গর্ববোধ করেন এবং বর্তমানের ন্যায় ভবিষ্যতেও সর্বোচ্চ সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন বলেন, আমি যা করেছি স্যারদের দিকনিদের্শনা মোতাবেক করেছি। আমার কাজে ডিসি স্যারসহ বিভাগীয় কমিশনার স্যার সহযোগিতা করেছেন। স্যারের এই মূল্যায়ন আমাকে আমার কর্মস্পৃহা বাড়িয়ে দিয়েছে। সকলের সহযোগিতা চাই।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি