ন্যাশনাল ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা
বাংলাপ্রেস ডেস্ক: তারল্য সংকটে থাকায় জরুরি তহবিল হিসেবে ঈদের আগে ১ হাজার কোটি টাকা সহায়তা পেয়েছে বেসরকারি ন্যাশনাল ব্যাংক। ঈদের সময় গ্রাহকদের টাকা তোলার চাহিদা বেড়ে যাওয়ায় সহায়তা হিসেবে ১১ দশমিক ৫ শতাংশ সুদে ৯০ দিনের জন্য বাংলাদেশ ব্যাংক এ তারল্য সহায়তা দিয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।
বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ন্যাশনাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে যে তারা তহবিল সমস্যার মধ্যে রয়েছে। গ্রাহকদের অর্থ সময় মতো ফেরত দিতে পারছে না। সেজন্য বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে।
ন্যাশনাল ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ক্যাশ ফ্লো ঠিক রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করা হয়েছিল।
ঈদের আগে ব্যাংকে গ্রাহকদের টাকা তোলার চাহিদা বেড়ে যায়। সেজন্য এ সময় তারল্য বেশি থাকা প্রয়োজন। এ ছাড়া ব্যাংকে যে পরিমাণ আমানত ও ঋণ আদায় হচ্ছে, তা দিয়ে তারল্য ঘাটতি মেটানো সম্ভব হচ্ছে না। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি