৭ মে ২০২৬

ন্যান্সি পেলোসির বিরুদ্ধে তাইওয়ানের নিষেধাজ্ঞা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ন্যান্সি পেলোসির বিরুদ্ধে তাইওয়ানের  নিষেধাজ্ঞা
বাংলাপ্রেস ডেস্ক: তাইওয়ান সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। শুক্রবার এই ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এএফপির। পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, পেলোসি তার এ সফরের মধ্যদিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে গভীরভাবে হস্তক্ষেপ করেছেন এবং চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ড-গত ঐক্যের চরম ক্ষতিসাধন করেছেন। এ কারণে চীন পেলোসি ও তার একেবারে নিকট আত্মীয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এশিয়া সফরের শেষ পর্যায়ে বর্তমানে জাপানে রয়েছেন পেলোসি। সেখানে তার এক বক্তব্যে বলেন, তাইওয়ানকে বিচ্ছিন্ন করে ফেলার সুযোগ চীনকে দেবে না যুক্তরাষ্ট্র। এর আগে গত মঙ্গলবার রাতে তাইওয়ানে পৌঁছান পেলোসি। পেলোসির এই সফর ঘিরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চলছে। এ জন্য ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল চীন। পেলোসির সফরের প্রতিক্রিয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে সামরিক মহড়া শুরু করেছে চীন। আগামী রোববার দুপুর নাগাদ চীনের ছয়টি অঞ্চলে এই মহড়া চলবে। এতে দৃশ্যত অবরুদ্ধ হয়ে পড়েছে তাইওয়ান। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি