৮ মে ২০২৬

নয়াবাজারে হামলায় গুরুতর আহত ২ সাংবাদিক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নয়াবাজারে হামলায় গুরুতর আহত ২ সাংবাদিক

বাংলাপ্রেস ডেস্ক: বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর রিপোর্টিং টিমের ওপর হামলা চালিয়েছে অবৈধ বন্ড সন্ত্রাসীরা। এসময় টেলিভিশন চ্যানেলটির রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালালকে বেধড়ক মারধর করা হয়।

সংবাদ সংগ্রহের সময় আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে পুরান ঢাকার নয়াবাজারে তাদের ওপর এ হামলা চালানো হয়। হামলাকারীরা নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টিং টিমের ব্যাকপ্যাক ও ক্যামেরা কেড়ে নেয় এবং প্রতিষ্ঠানটির গাড়ি ভাঙচুর করে।

পরে গুরুতর আহত রিপোর্টার ও ক্যামেরাপারসনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। মেডিকেলের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে নয়াবাজারে অবৈধ বন্ড কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালায় শুল্ক ও গোয়েন্দা বিভাগ। ওই সময় সংবাদ সংগ্রহে নিউজ টোয়েন্টিফোরের টিমও যোগ দেয়।

অভিযানের সংবাদ সংগ্রহের সময় তাদের ওপর হামলা চালায় অবৈধ বন্ড ব্যবসায়ীরা।

বন্ড সিন্ডিকেটের মূল হোতা আবুল হোসেনের বিরুদ্ধে নিউজ টোয়েন্টিফোরে রিপোর্ট প্রকাশ হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজকের অভিযান।

এ জন্য আবুল হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী আগে থেকেই সাংবাদিকদের ওপর ক্ষেপে ছিল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি