৬ মে ২০২৬

নুসরাতের ভিডিও ছড়ানোয় সোনাগাজীর সেই ওসির বিরুদ্ধে মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নুসরাতের ভিডিও ছড়ানোয় সোনাগাজীর সেই ওসির বিরুদ্ধে মামলা

বাংলাপ্রেস ডেস্ক: সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলার এ আবেদন করেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আবেদনের ওপর দুপুরে শুনানি শেষে এ নির্দেশ দেয়া হয়।

আবেদনে বলা হয়, যৌন হয়রানির অভিযোগ করতে যাওয়ার পর সোনাগাজী থানার তৎকালীন ওসির কক্ষে আরেক দফা হয়রানির শিকার হতে হয় নুসরাতকে। নিয়ম না মেনে ওসি জেরার সময় নুসরাতের ভিডিও ধারণ করেন। পরে এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়।

এতে আরও বলা হয়, মৌখিক অভিযোগ নেয়ার সময় দুইজন পুরুষের কণ্ঠ শোনা গেলেও সেখানে নুসরাত ছাড়া অন্য কোনও নারী বা তার আইনজীবী ছিলেন না।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, নুসরাতের জবানবন্দির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া ও আপত্তিকর প্রশ্ন করায় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে মামলার আবেদন করেছি।

মামলার আবেদনে বলা হয়, ২৭ মার্চ সকালে ওই মাদরাসার অধ্যক্ষ তার অফিসে ছাত্রীকে ডেকে নেন। পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করেন। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে ওসি নুসরাতকে বলেন, ‘মুখ থেকে হাত সরাও, কান্না থামাও’। তিনি বলেন, ‘এমন কিছু হয়নি যে এখনও তোমাকে কাঁদতে হবে’।

উল্লেখ্য, নুসরাতকে আগুনে পোড়ানোর মামলার আসামিদের ধরতে গড়িমসির অভিযোগ ওঠার পর ১০ মার্চ মোয়াজ্জেম হোসেনকে সোনাগাজী থানার দায়িত্ব সরিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি