নুশরাত জাহান রাফির ধর্ষক ও হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন
এম আর আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সোনাগাজীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির ধর্ষক ও নির্মমভাবে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে সৈয়দপুরের সকল স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল সোমবার ১৫ এপ্রিল বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শহরের শহীদ ডাঃ জিকরুল হক সড়কে ওই মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে দেশের সকল ধর্ষক নির্যাতন ও যৌন হয়রানীকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলোর সৈয়দপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর শাখার সভাপতি রুহুল আলম মাষ্টার সহ স্বেচ্ছাসেবী নেত্রী জিনাত আরা জিতু প্রমুখ। বক্তারা বলেন, ধর্ষক, নির্যাতন ও যৌন হয়রানীকারী ব্যক্তি কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী হতে পারে না। অপরাধী যেই হোক না কেন তাদের পরিচয় হল তারা অপরাধী। অপরাধী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার শক্ত অবস্থানে রয়েছেন। দ্রুত এসব অপরাধীদের দৃষ্টন্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।
বিপি/কেজেআপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি