৮ মে ২০২৬

নুসরাত হত্যার রায় গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক মিডিয়ায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নুসরাত হত্যার রায় গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক মিডিয়ায়

বাংলাপ্রেস ডেস্ক: ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান (রাফি) হত্যা মামলার রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ৮ মিনিটের দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ এই রায় পড়ে শোনান। রায়ে অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনের ফাঁসির আদেশ দেয়া হয়।

মামলার রায় ঘোষণার পরপরই রয়টার্স, বিবিসি, আল-জাজিরা, ফক্সনিউজ, এনডিটিভি, চ্যানেল নিউজ এশিয়া, অনলাইন সংস্করণে একেবারে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের এই মামলার রায়।

বিবিসি শিরোনাম করেছে, ‘নুসরাত জাহান রাফি: আগুনে পুড়িয়ে হত্যায় ১৬ হত্যাকারীর ফাসির রায়’। আদালত যে দ্রুততম সময়ের মধ্যে এই রায় দিয়েছে সেটাও উল্লেখ করা হয়েছে।

রয়টার্সের শিরোনাম, ‘বাংলাদেশে হয়রানির পর কিশোরীকে হত্যার মামলায় ১৬ জনের মৃত্যুদণ্ডের রায়’। প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের প্রতিবাদ করায় কিশোরী নুসরাতকে হত্যা করা হয়। এই ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষসহ ১৬ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ ও দোষীদের বিচারের যে আশ্বাস দিয়েছিলেন সেটাও উল্লেখ করেছে রয়টার্স।

আল-জাজিরা শিরোনাম করেছে, ‘নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় বাংলাদেশে ১৬ জনের মৃত্যুদণ্ড’। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করায় নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

ফক্স নিউজের শিরোনাম, ‘নুসরাত জাহান রাফি হত্যায় ১৬ জনের মৃত্যুদণ্ড’। প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের শুরুতে দগ্ধ হওয়া কিশোরী হত্যার অভিযোগে অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষসহ ১৬ জনকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। ঢাকার বাইরের একটি ছোট্ট শহরে নুসরাত জাহান রাফির মৃত্যু গোটা দেশকে হতবাক করেছিল।

এনডিটিভির শিরোনামে বলা হয়, ‘বাংলাদেশে ১৯ বছরের নারীকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায় ১৬ আসামির ফাঁসি’। সংবাদে বলা হয়েছে, নুসরাতকে হত্যা সারাদেশে প্রতিবাদের ঝড় তুলেছে বলে সংবাদে তথ্য দেওয়া হয়। মামলার কৌঁসুলি হাফিজ আহমেদ বলেন, এই রায় এটাই প্রমাণ করে বাংলাদেশে হত্যাকাণ্ড ঘটিয়ে কেউ নিষ্কৃতি পাবে না। বাংলাদেশে আইনের শাসন রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি