৬ মে ২০২৬

নুসরাত হত্যাকারীরা কেউ ছাড় পাবে না : প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নুসরাত হত্যাকারীরা কেউ ছাড় পাবে না : প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগুনে পুড়িয়ে ফেনীর মাদরাসাছাত্রী নুসরাতকে হত্যার নিন্দা জানানোর ভাষা নেই। যারা বোরখা পরে নুসরাতের শরীরে আগুন লাগিয়ে হত্যা করেছে, তারা কেউ ছাড় পাবে না। তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে।

আজ শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা নুসরাতকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু দুঃখজনক মেয়েটি আমাদের ছেড়ে চলে গেলো। তাকে হত্যা করা হয়েছে বোরখা পরে হাত মুখ ঢেকে। ওকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। যারা মেরেছে তারা কেউই ছাড়া পাবে না।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি