নতুন ভিসা ফিতে যুক্তরাষ্ট্রে আরো তীব্র হতে পারে পর্যটন সংকট
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের ওপর ২৫০ ডলারের নতুন ‘ভিসা ইনটিগ্রিটি ফি’ আরোপের ফলে ইতিমধ্যে সংকটে থাকা পর্যটন খাতে আরো চাপ পড়তে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসননীতি ও অনেক দেশের প্রতি তার বৈরিতার কারণে দেশটিতে বিদেশিদের আগমন ইতিমধ্যে হ্রাস পাচ্ছে।
মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, জুলাইয়ে যুক্তরাষ্ট্রে বিদেশিদের ভ্রমণের সংখ্যা বছরে ৩.১ শতাংশ কমে ১৯.২ মিলিয়নে দাঁড়িয়েছে। এটি চলতি বছরে পঞ্চম মাসের পতন, যা এমন প্রত্যাশার বিপরীত, যেখানে ২০২৫ সালে বার্ষিক বিদেশি আগমন প্রাক-মহামারির ৭৯.৪ মিলিয়ন অতিক্রম করবে বলে আশা করা হয়েছিল।
১ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া নতুন ভিসা ফি মেক্সিকো, আর্জেন্টিনা, ভারত, ব্রাজিল ও চীনের মতো ভিসা ছাড়ের আওতায় থাকা দেশগুলোর ভ্রমণকারীদের জন্য নতুন বাধা হয়ে দাঁড়াবে। নতুন ফি যুক্ত হয়ে মোট ভিসার খরচ দাঁড়াবে ৪৪২ ডলার, যা বিশ্বের অন্যতম উচ্চ ফি। মার্কিন ট্রাভেল অ্যাসোসিয়েশন এ তথ্য দিয়েছে।
বিশ্বব্যাপী ভ্রমণ ব্যবস্থাপনা সংস্থা আলটুরের প্রেসিডেন্ট গ্যাব রিজ্জি বলেন, ‘ভ্রমণকারীর অভিজ্ঞতার ওপর যেকোনো বৈসাদৃশ্য ভ্রমণের পরিমাণ কমিয়ে দেবে।গ্রীষ্মকাল শেষ হওয়ার পর এটি আরো গুরুতর সমস্যা হয়ে উঠবে এবং আমাদের ভ্রমণ বাজেট ও নথিপত্রে এই ফিগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে।’এদিকে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল জানিয়েছে, আন্তর্জাতিক ভ্রমণকারীদের খরচ ২০২৫ সালে ১৬৯ বিলিয়নের নিচে নামার আশঙ্কা রয়েছে, যা ২০২৪ সালে ছিল ১৮১ বিলিয়ন।
নতুন ফি যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অধীনে সে দেশের প্রতি হতাশাজনক ধারণাকে আরো জোরদার করছে। ট্রাম্পের অভিবাসননীতি, বিদেশি সহায়তা কমানো ও ব্যাপক হারে শুল্কারোপ গন্তব্যস্থল হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি আকর্ষণ কমিয়েছে, এমনকি ২০২৬ ফিফা বিশ্বকাপ ও ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসের মতো বড় আয়োজন সামনে থাকা সত্ত্বেও।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি