৭ মে ২০২৬

নতুন শিক্ষাক্রমে পরিবর্তন আসতে পারে: শিক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নতুন শিক্ষাক্রমে পরিবর্তন আসতে পারে: শিক্ষামন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, তুমুল আলোচনায় থাকা নতুন শিক্ষাক্রম ও এর মূল্যায়নের পদ্ধতিতে প্রয়োজনে পরিবর্তন আসতে পারে। নতুন শিক্ষাক্রমে এখন যে একেবারে শতভাগ স্থায়ী তা কিন্তু নয়। আমরা আগেও বলেছি, আমাদের সে কারেকশনগুলো আসবে সেগুলো সমাধান করবো। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে মন্ত্রীর নিজ বাসায় এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেক্ষেত্রে নতুন শিক্ষাক্রমে বেশকিছু সংযোজন আসছে, এগুলো আমরা দেখছি। এখানে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন করার পাশাপাশি আরও বেশকিছু পরিবর্তন করতে হবে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে নজর দিতে চান মহিবুল হাসান চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নতুন সরকারের নতুন দায়িত্ব দিয়েছেন। আগের অভিজ্ঞতার আলোকে আমরা সব অংশীজনের সঙ্গে আলোচনা করে কাজ করবো। আমরা কর্মসংস্থানের বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি। স্মার্ট বাংলাদেশে, স্মার্ট জেনারেশনের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, কর্মসংস্থানের বিষয়টি মাথায় নিয়ে আমরা গোটা শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করতে চাই। এতে করে আমাদের শিক্ষার্থীরা কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে নিজেদের শিক্ষার বিষয়ে পরিকল্পনা সাজাতে পারবে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি