৪ মে ২০২৬

নতুন শিক্ষাক্রমে ক্লাস ৫ দিন: শিক্ষামন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নতুন শিক্ষাক্রমে ক্লাস ৫ দিন: শিক্ষামন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে পাঁচদিনই হবে শ্রেণিকক্ষে পাঠদান, এটি চূড়ান্ত সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কর্তৃক অনুমোদিত। আন্তর্জাতিক মানদণ্ডেও একই নিয়ম চালু রয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, প্রথমে বিদ্যুৎ সংকটের জন্য পাঁচদিন পাঠদান করার সিদ্ধান্ত হয়। তখন বিদ্যুতের জন্য পাঁচদিন কার্যক্রম চলেছে। কিন্তু তখনই বলেছিলাম পরবর্তী বছর শিক্ষা কার্যক্রম সপ্তাহে পাঁচদিনই হবে। আর দুইদিন শিক্ষকদের বন্ধ থাকবে। কারণ শিক্ষকদেরও কিন্তু দুই একদিন বিশ্রামের প্রয়োজন হয়। দীপু মনি বলেন, কারিগরি বিভাগে এর আগের ১০ বছরে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। পরবর্তীতে গত চার বছরে সব শিক্ষক নিয়োগ হয়েছে। কিছু কিছু পদ সবসময় শূন্য হয়, কারণ শিক্ষকরা অবসরে যাচ্ছেন। আবার চাহিদা অনুযায়ী আমরা সেই পদ পূরণ করি। এখন কারিগরি বিভাগে শিক্ষক সংকট নেই। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি