৮ মে ২০২৬

নতুন পৃথিবীর স্বপ্ন দেখছেন জাতিসংঘ মহাসচিব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নতুন পৃথিবীর স্বপ্ন দেখছেন জাতিসংঘ মহাসচিব
নিজস্ব প্রতিবেদক: মানব পাচার আর শোষণ বন্ধ করে এক নতুন পৃথিবী গড়ে তালার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোববার মানব পাচারের বিরুদ্ধে বিশ্ব দিবস উপলক্ষ্যে এক বার্তায় তিনি বলেন, ‘আসুন একসঙ্গে, আমরা এমন একটি পৃথিবী গড়ে তুলি যেখানে কাউকে কেনাবেচা অথবা শোষণ করা যাবে না।’ কোনো সংঘাত অথবা কোনো অঞ্চলে অস্থিতিশীল অবস্থা চলার সময় মানব পাচার অনেক বেড়ে যায় বলে মন্তব্য করেন গুতেরেস। পাচারের শিকার হওয়াদের শনাক্তকরণ আর সুরক্ষায় আরও অনেক বেশি বিনিয়োগ করতে হবে বলে জানান তিনি। গুতেরেস বলেন, পাচারকারীরা দায়মুক্তভাবে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তাদের অপরাধগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। অপরাধীদের বিচারের আওতায় আনতে আইন প্রয়োগ শক্তিশালী করতে হবে। আর যারা বেঁচে আছে তাদের জীবন পুনর্গঠনে সহায়তা করতে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। বিশ্বে এখন চলছে ক্রমবর্ধমান বৈষম্য, জলবায়ু জরুরি অবস্থা আর রেকর্ডসংখ্যক মানুষের বাস্তুচ্যুতি। এর মধ্যেই পাচারের শিকার হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। শনাক্ত হওয়া পাচারের শিকার মানুষের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। তাদের মধ্যে অনেকেই নির্মম সহিংসতা, জোরপূর্বক শ্রম আর ভয়ংকর যৌন শোষণ ও নির্যাতনের শিকার। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি