৪ মে ২০২৬

নতুন পদক্ষেপ নিলেন সর্বমিত্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২৬, ১১:২৯ পিএম
নতুন পদক্ষেপ নিলেন সর্বমিত্র

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসুর) নেতা সর্বমিত্র চাকমা।

বাংলাপ্রেস ডেস্ক:   পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসুর) নেতা সর্বমিত্র চাকমা। নানা সমালোচনার মুখে বুধবার পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ডাকসুর এ কার্যনির্বাহী সদস্য।এখন সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ হিসেবে তিনি বলেন, ‘এভাবে’ পদত্যাগ করলে শিক্ষার্থীদের সঙ্গে ‘প্রতারণা’ হয়ে যাবে।

শনিবার বিকালে গণমাধ্যমকে সর্বমিত্র বলেন, শিক্ষার্থীরা চাচ্ছেন না আমি পদত্যাগ করি। তারা এটা গণবিরোধী আখ্যায়িত করছেন। এভাবে পদত্যাগ করা তাদের সঙ্গে প্রতারণা। শিক্ষার্থীরা বলেছেন-  বিরোধীপক্ষের কথায় কান না দিয়ে কাজ করুন। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আর পদত্যাগের বিষয়টি গঠনতন্ত্র সমর্থন করে না।

গঠনতন্ত্রের কোন ধারা তার পদত্যাগের সিদ্ধান্তের পরিপন্থি, তা জানতে চাইলে সর্বমিত্র বলেন, পদত্যাগের বিষয়টি কোন ধারায় আছে, আমার জানা নাই।

গত বছর ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হন সর্বমিত্র।

দায়িত্ব নেওয়ার পর একের পর এক ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি। সবশেষ সমালোচনায় পড়েন বিশ্ববিদ্যালয়ের মাঠে গত খেলতে আসা একদল কিশোরকে কান ধরে উঠবস করিয়ে।

সমালোচনার মুখে গত বুধবার ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন সর্বমিত্র। তবে পদত্যাগপত্র জমা দেওয়ার ব্যাপারে তিনি সেদিন তথ্য দেননি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি