নতুন নিষেধাজ্ঞার শঙ্কা উড়িয়ে দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্কঃ নতুন করে সরকারি সংস্থা বা ব্যক্তির বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ঠেকাতে কূটনীতিকদের চিঠি দেওয়ার খবর গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছে। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কোনো নিষেধাজ্ঞার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপের আশঙ্কা করছে না সরকার।
সোমবার (০৯ জানুয়ারি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন।
গত ৩১ ডিসেম্বর বিদেশে বাংলাদেশ মিশনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন চিঠি দিয়ে নতুন করে নিষেধাজ্ঞার সম্ভাবনার কথা তুলে ধরে এমন কিছু হলে তা ঠেকাতে প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। গণমাধ্যমে এ নিয়ে খবরও প্রকাশিত হয়েছে।
চিঠিতে গতবছর মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে এবং মিশনগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সঙ্গে গভীর যোগাযোগ রাখতে বলেছে।
প্রতিমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ধারাবাহিক যে এনগেজমেন্ট সেটা অব্যাহত আছে। মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটা নিয়ে আমরা কাজ করছি। এ কারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে হয়ত কারও কারও আগ্রহ বেশি। বাড়তি আগ্রহের কারণে পানি ঘোলা করে মাছ শিকারের উদ্যোগ নিয়েছিল বিএনপি-জামায়াত।
তিনি বলেন, তারা আশা করছিল ৯-১০ ডিসেম্বর আরেকটি নিষেধাজ্ঞা আসবে। ওই তারিখে তারা একটি জনসভা ডেকেছিল। তারা যে কতটা লবিস্ট ও প্রোপাগান্ডা মেশিনের ওপর নির্ভরশীল, এটাই তার প্রমাণ।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সমর্থনকারী রাজনৈতিক দলকে প্রত্যাখান করার আহ্বান জানান।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি