৭ মে ২০২৬

নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন যারা
বাংলাপ্রেস ডেস্ক: নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অনেকেই ইতিমধ্যে ফোন পেয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ফোন দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। নতুন মন্ত্রীরা বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে শপথ নেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন। মো. মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রীসহ ২৫ পূর্ণমন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী তালিকা পেয়েছি। তাদেরকে ফোনে অভিনন্দন জানিয়েছি এবং আগামীকাল সন্ধ্যা ৭টায় শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার জন্য বলেছি। তিনি বলেন, মন্ত্রীর তালিকায় থাকা ২৫ জন হলেন- ওবায়দুল কাদের, আ ক ম মোজাম্মেল হক, আনিসুল হক, ডা. দীপু মনি, তাজুল ইসলাম, কর্নেল (অব.) ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, হাছান মাহমুদ, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান, তাজুল ইসলাম, হাছান মাহমুদ, আব্দুর রাজ্জাক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, সাধন চন্দ্র মজুমদার, ফরহাদ হোসেন, নুরুল মজিদ হুমায়ূন, নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুস শহীদ, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, নাজমুল হাসান পাপন, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও আব্দুস সালাম। এছাড়া টেকনোক্র্যাট কোটায় রয়েছেন স্থপতি ইয়াফেস ওসমান ও ডা. সামন্ত লাল সেন। প্রতিমন্ত্রী হলেন সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মো. আলী আরাফাত, মহিবুর রহমান, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু ও খালিদ মাহমুদ চৌধুরী। সূত্রে জানা গেছে, বর্তমান মন্ত্রিসভায় আনিসুল হক আইন মন্ত্রণালয়, আসাদুজ্জামান খান স্বরাষ্ট্র, তাজুল ইসলাম স্থানীয় সরকার, হাছান মাহমুদ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে রয়েছেন। মহিবুল হাসান চৌধুরী রয়েছেন শিক্ষা উপমন্ত্রী হিসেবে। তবে নতুন মন্ত্রণালয়ে তাদের কি পদ দেওয়া হবে তা পূর্ণাঙ্গভাবে জানা যাবে দপ্তর বণ্টনের পর। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি