৫ মে ২০২৬

নতুন মন্ত্রীসভার শপথগ্রহণের বৈধতা নিয়ে আইনি নোটিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নতুন মন্ত্রীসভার শপথগ্রহণের বৈধতা নিয়ে আইনি নোটিশ
বাংলাপ্রেস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদ্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের বৈধতা নিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। মঙ্গলবার দুপুরে ডাকযোগে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং মন্ত্রিপরিষদ সচিবকে এ নোটিশ পাঠানো হয়। এতে তিনি বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ সংবিধানের অনুচ্ছেদ ১২৩(৩) ও ১৪৮(৩)-এর পরিপন্থী। এতে উল্লেখ করা হয়, ১৩ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে এ নোটিশের জবাব না দিলে হাইকোর্টে রিট করা হবে বলে জানিয়েছেন আইনজীবী। নোটিশে বলা হয়, ২৯ জানুয়ারি ২০১৪ সালে শুরু হওয়া দশম জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার কথা আগামী ২৮ জানুয়ারি। কিন্তু দশম জাতীয় সংসদ পূর্ণ হওয়ার আগেই তারা ৩০ ডিসেম্বর নির্বাচন সম্পন্ন করে শপথ অনুষ্ঠান করেছেন। পিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি