৫ মে ২০২৬

নতুন মন্ত্রীদের আশা : দেশের মানুষ ভালো কিছু পাবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নতুন মন্ত্রীদের আশা : দেশের মানুষ ভালো কিছু পাবে

বাংলাপ্রেস, ঢাকা : দেশের মানুষ নতুন মন্ত্রিসভা থেকে অনেক ভালো কিছু পাবে। এমন আশ্বাস দিয়েছেন মন্ত্রিসভার নতুন সদস্যদের। শপথ গ্রহণের পর আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রনালয়ে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রীরা।

শপথ নেয়ার পর নতুন মন্ত্রীদের প্রথম কার্যদিবস শুরু সহকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে। দায়িত্বের শুরুতেই জনগণের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন সবাই সার্বিকভাবে সরকার সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে জানান তিনবারের মন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে সরকার। আমরা জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেব, কাজ করবো, সেটাই অঙ্গীকার।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের বড় চ্যালেঞ্জ। জনগণের নিরাপত্তা দেয়াটা বড় চ্যালেঞ্জ পাশাপাশি সরকারের ইশতেহার বাস্তবায়নে চেষ্টা করা হবে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সুবর্ণচরের ধর্ষনের ঘটনার বিষয়ে নিশ্চয়ই আমি অত্যন্ত তড়িত পদক্ষেপ নিব। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করবো এ ঘটনার তদন্ত যেন দ্রুত শেষ করা হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, গত ১০ বছর সরকার যে উন্নয়ন করেছে তা অব্যাহত থাকবে। এই ধারা অব্যাহত রাখতে যা যা করা প্রয়োজন তা-ই করা হবে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেন, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে দেওয়াই হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা হলো সংখ্যালঘুদের রক্ষাকবচ। সবাই নিজ ধর্ম পালন করবে।

উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী বলেছিলেন, ক্ষমতা না দায়িত্ব। সেই দায়িত্বশীল আচরণ আমরা সবাই করব। ইশতেহার বাস্তবায়নে তারা কাজ করে যাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন। দেশের মানুষ নতুন মন্ত্রিসভা থেকে অনেক ভালো কিছু পাবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

রেলকে দুর্নীতিমুক্ত করতে জিরো টলারেন্স নীতি চলবে, জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আগামী ৫ বছর বেশ চমক অপেক্ষা করছে বলে জানান স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম। সেইসাথে সরকারের স্বপ্ন বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি