নতুন মেডিকেয়ার নীতি প্রতারকদের নয়, রোগীদেরই ক্ষতি করতে পারে
ছাবেদ সাথী
মানসম্মত স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার নিশ্চিত করা এবং একই সঙ্গে মুক্তবাজারভিত্তিক প্রতিযোগিতা সমর্থন করা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থার একটি মৌলিক নীতি। এই নীতিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ অ্যারিজোনার ৬ষ্ঠ কংগ্রেসনাল জেলায়, যেখানে রয়েছে হাসপাতালের বিস্তৃত নেটওয়ার্ক, গ্রামীণ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং অবসরপ্রাপ্ত ও বয়স্ক মানুষের বড় একটি জনগোষ্ঠী।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থার সবচেয়ে জরুরি চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বাস্তবসম্মত, দ্বিদলীয় সমাধান এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। সে কারণেই অ্যারিজোনার সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর করতে ৬ষ্ঠ কংগ্রেসনাল জেলায় প্রতিনিধি ডজনের পর ডজন দ্বিদলীয় বিল উত্থাপন ও সমর্থন করেন।
উদাহরণ হিসেবে বলা যায়, প্রতিবন্ধী ব্যক্তিদের মেডিকেইড কাভারেজে প্রবেশ সহজ করতে তিনি আইন প্রস্তাব করেন। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত নারীদের জন্য গবেষণা ও প্রতিরোধমূলক চিকিৎসা সম্প্রসারণে একটি বিল সমর্থন করে্ন। শিশুদের জীবনরক্ষাকারী চিকিৎসায় প্রবেশাধিকার বাড়াতেও আইন সমর্থন দেন।

এই সব উদ্যোগের লক্ষ্য একটাই রোগীদের চিকিৎসার সুযোগ বাড়ানো এবং নতুন চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন উৎসাহিত করা। এসবের পেছনে দ্বিদলীয় সমর্থন রয়েছে।
কিন্তু এখন আরেকটি আসন্ন হুমকি রয়েছে, যা মোকাবিলা করা জরুরি বয়স্ক নাগরিকদের দীর্ঘস্থায়ী ক্ষতের চিকিৎসা। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে মেডিকেয়ারের ২০২৬ ফিজিশিয়ান ফি স্কেডিউল কার্যকর হয়েছে, যা প্রতারণা দমনের নামে দীর্ঘস্থায়ী ক্ষতের চিকিৎসায় প্রবেশাধিকার মারাত্মকভাবে সীমিত করেছে এবং রোগীদের ঝুঁকির মুখে ফেলেছে।
লক্ষ লক্ষ আমেরিকান এই ধরনের সহজে না-সারা দীর্ঘস্থায়ী ক্ষতে ভোগেন এবং ত্বকের বিকল্প (স্কিন সাবস্টিটিউট) ব্যবহারের প্রয়োজন হয়, যা চিকিৎসকেরা বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে চিকিৎসার ফলাফল উন্নত করতে ব্যবহার করেন। এসব পণ্যের অনেকগুলো অ্যামনিওটিক মেমব্রেন থেকে তৈরি এবং ডায়াবেটিক ফুট আলসার, ভেনাস লেগ আলসার ও প্রেসার ক্ষতের মতো দীর্ঘস্থায়ী সমস্যায় অত্যন্ত কার্যকর।
এই চিকিৎসাগুলো শুধু রোগীদের সুস্থ করে না মেডিকেয়ারের অর্থও সাশ্রয় করে। সংক্রমণ বা অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা প্রতিরোধের মাধ্যমে প্রতি রোগীর ক্ষেত্রে বছরে প্রায় ৪ হাজার ডলার সাশ্রয় হয়। এসব চিকিৎসা না থাকলে বহু রোগী প্রাণঘাতী সংক্রমণে আক্রান্ত হতেন বা অঙ্গ হারাতেন। বিশেষজ্ঞদের ধারণা, ঘাটতি দেখা দিলে কয়েক লক্ষ অঙ্গচ্ছেদ এবং প্রায় দুই লাখ প্রতিরোধযোগ্য মৃত্যু ঘটতে পারে।
তার অনেক ভোটারই ডায়াবেটিক ফুট আলসার ও সংশ্লিষ্ট জটিলতার উচ্চ ঝুঁকিতে থাকায় এই চিকিৎসায় প্রবেশাধিকার তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি প্রতিনিধিত্ব করেন প্রায় ৮০ হাজার ভেটেরান, ২ লাখ ১২ হাজার প্রবীণ ও ৮ হাজার নেটিভ আমেরিকানকে। ভেটেরান ও নেটিভ আমেরিকানদের মধ্যে সাধারণ জনসংখ্যার তুলনায় ডায়াবেটিসের হার প্রায় দ্বিগুণ, আর প্রায় এক-তৃতীয়াংশ প্রবীণ ডায়াবেটিসে আক্রান্ত। ধারণা করা হয়, ডায়াবেটিস রোগীদের প্রায় ১৫ শতাংশের পায়ে আলসার হয়, যাদের মধ্যে ৬ শতাংশ সংক্রমণ বা অন্যান্য জটিলতায় হাসপাতালে ভর্তি হন, এমনকি অঙ্গচ্ছেদও ঘটে। আলসার ধরা পড়ার এক বছরের মধ্যে মৃত্যুহার প্রায় ১০ শতাংশ।
হাজার হাজার ভোটার যখন উচ্চ ঝুঁকিতে, তখন জীবনরক্ষাকারী চিকিৎসায় প্রবেশাধিকার সংরক্ষণ করাই তার বিশ্বাস। এ বছরের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প পোস্ট করেছিলেন যে, তিনি এই প্রবেশাধিকার নষ্ট হতে দেবেন না। ২৪ ডিসেম্বর তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেন, যখন এই চিকিৎসায় প্রবেশাধিকার হুমকির মুখে ফেলেছিল এমন স্থানীয় কাভারেজ নির্ধারণ প্রত্যাহার করা হয়। এই সিদ্ধান্তের জন্য তিনি প্রেসিডেন্টকে সাধুবাদ জানা্ন এবং এই গুরুত্বপূর্ণ চিকিৎসা, বিশেষ করে সংশ্লিষ্ট ফি স্কেডিউলের ক্ষেত্রে, প্রবেশাধিকার বজায় রাখত তার কাজ চালিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ।
স্থানীয় কাভারেজ নীতিমালা প্রত্যাহার করা হলেও, মেডিকেয়ারকে এখনও সর্বশেষ ফিজিশিয়ান ফি স্কেডিউল সংশোধন করতে হবে, যাতে রোগীরা জীবনরক্ষাকারী স্কিন সাবস্টিটিউট চিকিৎসা পেতে পারেন। প্রতারণা ও অপব্যবহার রোধে মেডিকেয়ারের উচিত ইন্সপেক্টর জেনারেলের দপ্তরের সঙ্গে কাজ করা, কিন্তু সে জন্য যেন ভালোকে বাদ দিয়ে খারাপের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় অর্থাৎ তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ ভোটারদের জন্য সাশ্রয়ী চিকিৎসায় প্রবেশাধিকার কেটে না দেওয়া হয়।
দীর্ঘস্থায়ী ক্ষতে ভোগা অ্যারিজোনাবাসী ও আমেরিকানদের সীমিত কিছু সমস্যার সমাধানের মূল্য দিতে বাধ্য করা উচিত নয়। তার মনোযোগ রোগী ও তাদের পরিবারের ওপর, এবং তিনি প্রশাসন ও কংগ্রেসের সঙ্গে কাজ চালিয়ে যাবেন, যাতে তারা স্কিন সাবস্টিটিউট ও অন্যান্য গুরুত্বপূর্ণ চিকিৎসা অব্যাহতভাবে পেতে পারেন। বহু রোগীর ক্ষেত্রে এই চিকিৎসাই পার্থক্য গড়ে দেয়। জীবন ও অঙ্গ দুটোই এর ওপর নির্ভর করছে।
ছাবেদ সাথী: যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক, সাংবাদিক ও মার্কিন রাজনৈতিক বিশ্লেষক। সম্পাদক বাংলা প্রেস।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি