নর্থ ক্যারোলিনায় বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইমা এলিস: যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রেলেহ শহরের একটি আবাসিক এলাকায় বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী বন্দুকধারীর হামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন। পুলিশে সুত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রেলিগে শহরে এ ঘটনাটি ঘটে। ইতোমধ্যে হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবা সন্ধ্যায় এলোপাতাড়ি ছোড়া গুলিতে পুলিশ কর্মকর্তাসহ আরও দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মেয়র মেরি অ্যান বাল্ড জানিয়েছেন, ‘আমেরিকায় বন্দুক সহিংসতা বন্ধে আমাদের আরও কিছু করতে হবে।’
ক্যারোলিনার স্থানীয় বৃহস্পতিবার বিকেল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ে অথবা কাছাকাছি গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকাটিতে নিরাপত্তা সদস্যরা চলে আসে। এর তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে একটি বাড়ি থেকে আটক করে পুলিশি হেফাজতে নিয়েছে। হামলাকারীর পরিচয় প্রকাশ না করলেও তার কাছে একটি বন্দুক পাওয়া গেছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি