৪ মে ২০২৬

নর্থ ক্যারোলাইনায় ভয়াবহ তুষার তান্ডবে তিন জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নর্থ ক্যারোলাইনায় ভয়াবহ তুষার তান্ডবে তিন জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনা গত রবিবার ভয়াবহ তুষারঝড়ের তাণ্ডবে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন উপদ্রুত এলাকার প্রায় তিন লাখ মানুষ। সোমবার এক সংবাদ সম্মেলনে ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেছেন কর্মকর্তারা। নর্থ ক্যারোলাইনা ছাড়াও সাউথ ক্যারোলাইনা, টেনেসি, ভার্জিনিয়া ও ওয়েস্ট ভার্জিনিয়ার দক্ষিণাঞ্চলেও তুষারঝড়টি আঘাত হানে। তবে ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি ছিল নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে। সেখানকার অনেক জায়গায় এক ফুটেরও বেশি উচ্চতার তুষারপাত ঘটে। ফলে বিপাকে পড়ে সড়কে চলাচলকারী যানবাহনগুলো। অনেক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়ক থেকে ছিটকে পড়ে। নর্থ ক্যারোলাইনার একটি নদীতে ১৮ চাকার একটি ট্রাকের খোঁজ মিলেছে। ট্রাকটির চালকের খোঁজে অভিযান পরিচালনা করছেন ডুবুরিরা। রাস্তায় গাছ ভেঙে গাড়ির ওপর আছড়ে পড়ে একজনের মৃত্যু হয়েছে। বাতিল করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। জাতীয় আবহাওয়া অধিদফতর (এনডব্লিউএস) জানিয়েছে, লোকালয়ে তুষারপাতের পর ঝড়টি সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে। তবে নর্থ ক্যারোলাইনায় সপ্তাহজুড়ে এর প্রভাব বিরাজ করবে। আবহাওয়াবিদ মাইকেল শিতেল বলেন, তীব্রতা কমিয়ে তুষারঝড়টি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার জানিয়েছেন, রাজ্যে জরুরি অবস্থা বহাল থাকবে। দুর্যোগ মোকাবিলায় সাড়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে নর্থ ক্যারোলাইনা ন্যাশনাল গার্ড। এ নিয়ে দুই মাসের মধ্যে দ্বিতীয় বারের মতো বড় ধরনের তুষাঝড়ের কবলে পড়লো যুক্তরাষ্ট্র। রবিবার নর্থ ক্যারোলাইনায় তুষারঝড়ের মাসখানেক আগে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ভয়াবহ আরও একটি তুষারঝড় আঘাত হানে। এতে কমপক্ষে আট ব্যক্তির মৃত্যু হয়। বিভিন্ন স্থানে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন লক্ষাধিক মানুষ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি