
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ২৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী ডিবি সহকারী পরিচালক মো: নাজমুল হকের নেতৃত্বে পরিদর্শক মোঃ জাকিরুজ্জামান, উপ পরিদর্শক মোঃ আতাউর রহমান সজীব সহকারী উপপরিদর্শক এস এম ইউনুস আলী, তৃষ্ণা রাণী বিশ্বাস, মোঃ হুমায়ুন কবির ও অন্যান্য বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম।
নরসিংদী জেলার পলাশ থানাধীন ঘোড়াশাল টান স্টেশনের দক্ষিণ পাশে অস্হায়ী চেক পোস্ট এর মাধ্যমে বাদশা পরিবহন যার নাম্বারঃ ঢাকা মেট্রো ব-১৫-০৪৭৬ থেকে আসামী ১।মোঃ রাজা ওরফে ভন্ড (১৯) পিতাঃ ওমর ফারুক কে ১৯৯০ পিস ইয়াবা সহ আটক করা হয়। আসামীর বিরুদ্ধে উপ পরিদর্শক জনাব মোঃ সেরাজুল ইসলাম বাদী হয়ে পলাশ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]