৫ মে ২০২৬

নরসিংদীতে ট্রাফিক পুলিশ সদস্যদের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে ট্রাফিক পুলিশ সদস্যদের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি : শনিবার ১০ জুলাই ২০২১ পুলিশ লাইনস্ ড্রীল শেডে ট্রাফিক পুলিশ সদস্যদের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। সভায় জেলা পুলিশের ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ট্রাফিক পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান। সভায় ২ জন সার্জেন্ট, ১জন এটিএসআই ও ৪ জন কনস্টবলকে কাজের মূল্যায়ন স্বরূপ অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার, নরসিংদী তার বক্তব্যে অর্থ পুরস্কার প্রাপ্ত পুলিশ সদস্যরা ভবিষ্যতে আরো আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো জানান, প্রতি মাসে ট্রাফিক পুলিশের সদস্যদের নিয়ে অনুষ্ঠিতব্য কল্যাণ সভায় পুলিশ সদস্যদের পারফরম্যান্স বিবেচনায় অর্থ পুরস্কার প্রদান করা হবে। সকলকে আরো মনোযোগী ও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী। সভা শেষে পুলিশ লাইন লাইনসে্ নৈশ ভোজের আয়োজন করা হয়। সভায় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন র‌্যাংকের পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি