৫ মে ২০২৬

নরসিংদীতে টেটাযুদ্ধ বন্ধ করে শান্তির দাবিতে নিলক্ষাবাসীর মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নরসিংদীতে টেটাযুদ্ধ বন্ধ করে শান্তির দাবিতে নিলক্ষাবাসীর মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি:নরসিংদীর নিলক্ষায় বাঁচতে, নিলক্ষাকে বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের জনগণ। রবিবার ২৭ জুন সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে প্রাণের নিলক্ষাবাসী নামক অরাজনৈতিক সংগঠন। মানববন্ধন শেষে নরসিংদী জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর টেটাযুদ্ধ বন্ধে স্মারকলিপি প্রদান করে তারা। এসময় মানববন্ধনে অংশ গ্রহণকারীরা জানায়, রায়পুরার চরাঞ্চল নিলক্ষায় প্রায় অর্ধশত বছর ধরে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়ত থেমে থেমে টেটাযুদ্ধ ও সংঘর্ষ চলে আসছে। অসংখ্য মানুষের প্রাণহানিসহ বাড়ি-ঘরে হামলা ভাংচুর, অগ্নি সংযোগের মত ঘটনা ঘটে চলছে। ফলে স্থানীয় নিরিহ মানুষদেরও এই অঞ্চলে বসবাস করা ও ব্যাবসা করা দুরুহ হয়ে পরছে। এতে করে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘনল ঘটছে। তাই এলাকার সচেতন মহলের দাবি অচিরেই প্রশাসনের হস্তক্ষেপে এসব ঝগড়া-বিবাদ বন্ধ করে এলাকায় বসবাসের পরিবেশ ফিরিয়ে দেয়া। এসময় মানববন্ধনে নিলক্ষা আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ মালেক, প্রাণের নিলক্ষাবাসী সংগঠনের পরিচালক মুফতী শফিক সাদী, সেলিম ভূইয়া, রাসেল আহমেদ, সাদ্দাম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি