৪ মে ২০২৬

নরসিংদীতে শহর আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি প্রদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে শহর আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি প্রদান
নরসিংদী প্রতিনিধি : গঠনতন্ত্র পরিপন্থী ও শৃংখলা বিরোধী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে মঙ্গলবার নরসিংদী শহর আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে নরসিংদী প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুকে তাদের দলীয় সাংগঠনিক পদ থেকে অব্যাহতির ঘোষণা দেয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্হিত নেতারা বলেন, নরসিংদী শহর আওয়ামী লীগের মোট ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি ছিল। এদের মধ্যে ৪ জন মৃত্যুবরণ করায় বর্তমানে মোট সদস্যের সংখ্যা ৬৩জন। এই ৬৩ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ৩৯ জন সদস্যের মতামতের ভিত্তিতে তাদেরকে স্ব-স্ব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোজাম্মেল হক, যুগ্ম-সম্পাদক দীপক কুমার সাহা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, আইন উদ্দিন, দীলিপ কুমার সাহা, সাবেক কাউন্সিলর ইঞ্জিনিয়ার ফজলুল হক লিটন, কামাল হোসেন, বিনয় সাহা, জামাল উদ্দিন প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি