৫ মে ২০২৬

নরসিংদীতে প্রাণ আরএফএলে ভয়াবহ অগ্নিকান্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে প্রাণ আরএফএলে ভয়াবহ অগ্নিকান্ড
নরসিংদী প্রতিনিধি : নরসিংদী নরসিংদীর পলাশ উপজেলার ডাংগায় প্রাণ আরএফএল কোম্পানির নির্মানাধীন ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১৩ জুলাই বিকেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাণ আরএফএল ডাংগার প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস আহমেদ জানান, আজ বিকেল ৪টার দিকে নির্মাণাধীন একটি দোতলা ভবনে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে আগুন নিভানোর জন্য প্রথমে আমাদের ফায়ার টিম চেষ্টা চালায়। পরে পলাশ ও নরসিংদী থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। আগুনে নির্মাণাধীন ভবনের প্রায় ৫ লাখ টাকার নির্মাণ সামগ্রী সম্পূর্ন পুড়ে যায়। পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সাদিকুল বারী জানান, পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও নরসিংদীর ৩টি ইউনিট মিলে ১ ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিকভাবে আমরা ধারনা করছি নির্মানাধীন ভবনে সাটারিংয়ের কাজ করার সময় বৈধতিক সর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে। সম্পূর্ণ তদন্ত শেষে এখানে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি