৪ মে ২০২৬

নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সাগর এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সাগর এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি : বৃহস্পতিবার ১৮ নভেম্বর নরসিংদী পুলিশ লাইন্স ড্রিল সেডে ইনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নরসিংদীর বদলীজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। সংবর্ধনা অনুষ্ঠানে ইনামুল হক সাগর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নরসিংদীকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার, নরসিংদী। এছাড়া পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নরসিংদীর পক্ষ থেকে বিদায়ী পুনাক সহ-সভানেত্রী মৌমিতা ইসলাম মৌ-কে শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুনাক সভানেত্রী আলেয়া ফেরদৌসী। এ সময় পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, বিভিন্ন থানা, ফাঁড়ীর ইনচার্জ’গণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি