৪ মে ২০২৬

নরসিংদীতে অবৈধ বালু উত্তোলন রোধে জব্দপুর্বক ৩টি মেশিন ধ্বংস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে অবৈধ বালু উত্তোলন রোধে জব্দপুর্বক ৩টি মেশিন ধ্বংস
নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান স্যারের তত্ত্বাবধানে ২১/০৯/২০২১ ইং তারিখে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ২ টি স্থানে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট এর নেতৃত্ব দেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: শাহ্‌রুখ খান। এসময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৩ টি মেশিন ও উক্ত কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি জব্দপূর্বক ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শিবপুর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে। অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চলমান থাকবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি